ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৪ দুপুর

ঈদে টানা ১০ দিন ছুটি ভোগের সুযোগ

ঈদে টানা ১০ দিন ছুটি ভোগের সুযোগ, ছবি: সংগৃহীত।

এবারের ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে এর জন্য একদিনের বাড়তি ছুটি ম্যানেজ করতে হবে তাদের।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ শনিবার উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে মোট ৫ দিন। সে হিসাবে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। তাই ১৮ মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুন

মজার বিষয় হলো, ঈদুল ফিতরের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। এরপর ২৭-২৮ মার্চ সপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেয়, তাহলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে টানা ১০ দিন ছুটি ভোগের সুযোগ

পাবনার সোনালী ব্যাংক থেকে বৃদ্ধের পেনশনের ৩ লাখ টাকা ছিনতাই

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষক কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে : প্রধানমন্ত্রী

আজ ‘জায়ান্ট কিলার’ জিম্বাবুয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ

পারমাণবিক শক্তি বাড়ানো রাশিয়ার অন্যতম প্রধান অগ্রাধিকার : পুতিন