ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৮ দুপুর

নতুন পিএসও মুশফিকুরকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নতুন পিএসও মুশফিকুরকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, র‌্যাংক ব্যাজ পরানোর সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরসহ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পিএসও মুশফিকুরকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

এক লাখ টাকা চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাঁজর লুট, গ্রেপ্তার ২

বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিপক্ষের মারপিটে কৃষকের মৃত্যুর অভিযোগ

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী

মামলার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন পাকিস্তানি মডেল 

অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর