ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৬ দুপুর

তারেক রহমানের নেতৃত্ব সুখি ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো : মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্ব সুখি ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো : মির্জা ফখরুল, ছবি: সংগৃহীত।

নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে জানিয়ে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব সুখি ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। 

এর আগে দলীয় মহাসচিবের আগমন উপলক্ষ্যে নয়াপল্টনের সরগরম দপ্তরটি ‘নিরবতা’ ভেঙে আবার ‘সরব’ হয়ে ওছে। সকাল থেকে দেখা যায় নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি। বেলা ১১টায় বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে এলে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানান। নয়াপল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি’র সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের কক্ষে গিয়ে বসেন।

আরও পড়ুন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্ব সুখি ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো : মির্জা ফখরুল

নতুন পিএসও মুশফিকুরকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

এক লাখ টাকা চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাঁজর লুট, গ্রেপ্তার ২

বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিপক্ষের মারপিটে কৃষকের মৃত্যুর অভিযোগ

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী

মামলার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন পাকিস্তানি মডেল