ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৪ বিকাল

বগুড়ায় স্ত্রীকে হত্যার চেষ্টার মামলায় স্বামী গ্রেফতার 

বগুড়ায় স্ত্রীকে হত্যার চেষ্টার মামলায় স্বামী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর অভিযানে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা চেষ্টা মামলার ১নং আসামি মোঃ সজিব উদ্দিন (২২)কে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ধৃত সজিব মাঝপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, সজিব ১৮ বছর বয়সী এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করে। পরে ঘর সংসার করা অবস্থায়  সজিব তার স্ত্রীর কাছে যৌতুকের জন্য দশ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে সজিব রাগান্বিত হয়ে তার স্ত্রীর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে সে বাঁশের লাঠি দিয়ে তার স্ত্রীর মাথা লক্ষ্য করে স্ব-জোরে আঘাত করলে ডান হাতে লেগে মারাত্মক জখম প্রাপ্ত হন তার স্ত্রী। 

এঘটনায় মেয়েটির মা বাদি হয়ে সদর থানায় সজিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে র‌্যাব গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ০১নং আসামি সজিব গ্রেফতার এড়াতে গাবতলী উপজেলার মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় অবস্থান করছে, উক্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, অধিনায়কের দিকনির্দেশনায় গত ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২ টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি দল গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সজিবকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সজিবকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

     

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্ত্রীকে হত্যার চেষ্টার মামলায় স্বামী গ্রেফতার 

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

সিরাজগঞ্জে এক বস্তা আর্বজনার বিনিময়ে ১শ’ টাকা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বট-পাকুড়ের বিয়ে লোকাচারে মুখর গ্রাম

নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য ‘কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা