ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৬ বিকাল

শ্রীমঙ্গলে একসঙ্গে অর্ধ ডজন নাটকের কাজ শেষ করলেন সীমা

অভিনেত্রী সোহানা শারমিন সীমা।

 অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা শারমিন সীমা। সাধারণত নাটকে তাকে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই অভিনয় করতে দেখা যায়। এরইমধ্যে তিনি টানা বেশ কয়েকদিন শ্রীমঙ্গলে থেকে অর্ধ ডজন অর্থাৎ ছয়টি নাটকের কাজ শেষ করে এসেছেন।

নাটকগুলো হচ্ছে সাইফ আহমেদ-এর রচনা ও পরিচালনায় ‘সুইট হানিমুন’, আলমগীর সাগরের রচনা ও পরিচালনায় ‘কুলাঙ্গার’, মঈন খান রূপীর রচনা ও পরিচালনায় ‘লেডি বাইকার’ ও ‘মায়ার সংসার’, এস আই সোহেলের রচনা ও পরিচালনায় ‘বেওয়ারিশ’ ও ফিরোজ কবির ডলালের রচনা ও পরিচালনায় ‘এক টুকরো মায়া’। সোহানা শারমিন সীমা জানান প্রত্যেকটি নাটকেই তিনি বেশ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। যেহেতু শ্রীমঙ্গলে শুটিং হয়েছে তাই দুটি নাটকের গল্পে চা বাগানের জীবন কাহিনী উঠে এসেছে। আর বাকী চারটি নাটকের গল্প ভিন্ন ঘরানার গল্প।

সোহানা শারমিন সীমা বলেন,‘ একসঙ্গে পরপর ছয়টি নাটকে কাজ করা একজন শিল্পীর জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার এবং চ্যালেঞ্জিংও বটে। কারণ এক চরিত্র থেকে আরেক চরিত্রে প্রবেশ করতে একজন শিল্পীর সময় লাগে। কিন্তু যেহেতু টানা কাজ করেছি, তাই এক চরিত্র থেকে আরেক চরিত্রে প্রবেশ করাটা একটু কঠিনই ছিলো। তারপরও একজন শিল্পী হিসেবে এই চ্যালেঞ্জ নিতেই যেহেতু আমি ভালোবাসি। তাই কাজগুলো বেশ ভালোবাসা নিয়েই করার চেষ্টা করেছি এবং প্রত্যেক পরিচালকই আমার অভিনয়ে ভীষণ সন্তুষ্ট। আশা করছি নাটকগুলো প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’

আরও পড়ুন

সোহানা শারমিন সীমা ২০০৭ সাল থেকে টিভি নাটক ও মঞ্চে অভিনয় করছেন। নাট্যদল নাট্যচক্রের হয়ে তিনি অভিনয় করেছেন ‘ভদ্দরনোক’সহ আরও বেশ কয়েকটি নাটকে। টিভি নাটকে তাকে অভিনয়ে দেখা গেছে ফাল্ধসঢ়;গুনী হামিদ, অনিমেষ আইচ, সকাল আহমেদ, অরণ্য আনোয়ার, অঞ্জন আইচ, মাতিয়া বানু শুকু, মহিন খানসহ আরও অনেকের নাটকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে একসঙ্গে অর্ধ ডজন নাটকের কাজ শেষ করলেন সীমা

আজ থেকে চাঁদ রাত পর্যন্ত উপস্থাপনা নিয়ে সাফা কবির

বগুড়ায় যাত্রীবাহী বাসে পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার

চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ বাড়ি পুড়ে ছাই