বগুড়ায় যাত্রীবাহী বাসে পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবা পাচারকালে য়াত্রীবেশে থাকা দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা ওই পরিমাণ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করে করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের নওদাপাড়াস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের রংপুরগামী তাজ পরিবহন নামে যাত্রীবাহী একটি কোচ থামিয়ে এতে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা মানারুল ইসলাম মান্না ও অনোয়ার হোসেন নামে দু’জনকে গ্রেফতার করে দেহ তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মানারুল ইসলাম মান্না (২৮) ঠাকুরগাঁয়ের মোন্নাটলি ইউনিয়নের বোনগাঁও কালিতলা ্এলাকার ফরিজ উদ্দিনের ছেলে। এছাড়া আনোয়ার হোসেন (৩০) একই জেলার হরিপুর থানার-মেদনী সাগর ফজুপাড়া এলাকার-মৃত নুর ইসলামের ছেলে। এদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় উপপরিদর্শক মো: শাহ আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771504252.jpg)






