ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪ বিকাল

আজ থেকে চাঁদ রাত পর্যন্ত উপস্থাপনা নিয়ে সাফা কবির

সাফা কবির

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে তিনি যেমন বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন ঠিক তেমনি চমৎকার কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। তবে দীর্ঘদিনের মিডিয়া ক্যারিয়ারে এবারই প্রথম তিনি কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।

চ্যানেল আইতে আজ বিকেল ৪.১৫ মিনিট থেকে চাঁদ রাত পর্যন্ত প্রচার হবে রমজান মাস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’।

এরইমধ্যে বিভিন্ন পর্বে সাফা কবিরের নিমন্ত্রণে এই আয়োজনে অংশগ্রহন করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ, চিত্রনায়িকা নূসরাত ফারিয়া, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা তৌসিফ মাহবুব, সাদ সালমী নাওভী, অভিনেত্রী সারিকা সাবাহ’সহ আরো কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।

আরও পড়ুন

সাফা কবির বলেন,‘ আমি যেমন খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। সাধারনত প্রতি রোজাতেই আমি কিছু ইফাতার রেসিফি তৈরী করে তা ভক্তদের সাথে শেয়ার করি। তবে এবার আমাকে কুকিং শো হোস্ট করতে দেখবেন সবাই, যা আগে কখনো করিনি আমি। আমার এই শোতে বিশেষভাবে নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে আমি দেখা করবো, তারা আমার রান্না ঘরে আসবেন, আমার সাথে রান্না করবেন। তবে এই শোতে সবচেয়ে স্মরনীয় বিষয় ছিলো যখন আমার আব্বু আম্মু আমার এই শো’তে এসেছিলেন। তখন আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। সত্যি বলতে কী সবগুলো শোই এতো চমৎকার হয়েছে যে আমি আসলে অপেক্ষা করতে পারছিলাম না। অবশেষে আজ থেকে দেখা হচ্ছে সবার সঙ্গে ঠিক চাঁদ রাত পর্যন্ত।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাফা কবির অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো রেহানের বিপরীতে ‘শেষ থেকে শুরু’, খায়রুল বাসারের বিপরীতে ‘ভালোবাসার দিনকাল’, ইয়াশ রোহানের সঙ্গে ওয়েব ফিল্ম ‘প্রেমের ফাঁদ’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে চাঁদ রাত পর্যন্ত উপস্থাপনা নিয়ে সাফা কবির

বগুড়ায় যাত্রীবাহী বাসে পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার

চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ বাড়ি পুড়ে ছাই

এইচএসসির ফরম পূরণের ফি বাড়ল