ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ রাত

২০২৮ বিশ্বকাপের টিকিট পেল ১২ দল, বাংলাদেশের অবস্থান কত

ছবি: সংগৃহীত, ২০২৮ বিশ্বকাপের টিকিট পেল ১২ দল, বাংলাদেশের অবস্থান কত

স্পোর্টস ডেস্ক : আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সালের আসরে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসির প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সংস্থাটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো পরবর্তী আসরের জন্যও সরাসরি জায়গা নিশ্চিত করেছে। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে এই দলগুলোকে আর বাছাইপর্ব খেলতে হবে না।

আইসিসির নির্ধারিত বাছাই নীতিমালা অনুযায়ী, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা ৮ দল, স্বাগতিক দুই দল এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও দুই দল সরাসরি জায়গা পাবে ২০২৮ সালের বিশ্বকাপ আসরে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

এছাড়া নিউজিল্যান্ড দল সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। আর সে তালিকায় এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। 

আরও পড়ুন

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০-১১-১২তম দল হিসেবে এই তিন দেশই সুযোগ পাবে বিশ্বকাপে।

এর বাইরে বাকি ৮ দল আসবে প্রতিটি অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে ১টি, ইউরোপ অঞ্চল থেকে ২টি, আফ্রিকা অঞ্চল থেকে ২টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে ৩টি দল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ বিশ্বকাপের টিকিট পেল ১২ দল, বাংলাদেশের অবস্থান কত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ

নওগাঁয় পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার 

পাবনার সুজানগরে চাচাতো ভাই-ভাতিজাদের মারধরে প্রাণ গেল কৃষক লোকমানের

রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে জামায়াতের আনন্দ মিছিল

আ. বারী প্রতিমস্ত্রী হওয়াই জয়পুরহাটের আক্কেলপুরে আনন্দ মিছিল