ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ রাত

দিনাজপুরের বীরগঞ্জে দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

দিনাজপুরের বীরগঞ্জে দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দেশীয় বীজ থেকে প্রাকৃতিক শীতল পরিবেশে বাংলাদেশে প্রথমবারের মত বাটন মাশরুম উৎপাদিত হয়েছে। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন ও বাহারী এগ্রোটেকের যৌথ উদ্যোগে দেশেই বীজ, কম্পোস্ট এবং প্রাকৃতিক পরিবেশে বাটন মাশরুম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নিজপাড়া গ্রামে নিজস্ব খামারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম। সংবাদ সম্মেলনে বীজ উৎপাদন, কম্পোস্ট সার তৈরি, বাটন মাশরুম চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ, বাজারের চাহিদা এবং বাজারজাতকরণের বিষয়ে অবহিত করা হয়।

প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম আরও জানান, আমরা নিজেদের উদ্যোগে বাটন মাশরুমের বীজ তৈরি করার জন্য ল্যাবরেটরি তেরির উদ্যোগ গ্রহণ করি। পরবর্তীতে কম্পোস্ট তৈরির মাধ্যমে ছোট পরিসরে বাটন মাশরুম চাষ করে সফল হই। এ কাজের বিভিন্ন ধাপে কি কি প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তার বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক মাশরুমের পুষ্টিমান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, প্রতি ১০০ গ্রাম কাঁচা মাশরুমে রয়েছে প্রায় ২.৭৫ গ্রাম প্রোটিন, ২.৫ গ্রাম শর্করা, ০.৫ গ্রাম চর্বিসহ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন বি-কমপ্লেক্স ও অন্যান্য মিনারেল।

আরও পড়ুন

দৈনিক খাদ্য তালিকায় এই মাশরুম থাকলে দেহের বৃদ্ধি, গঠন ও রোগ প্রতিরোধ এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করার পাশাপাশি এন্টি ডায়াবেটিক, এন্টি ক্যান্সার, এন্টি হাইপারটেশন ও এন্টি ইনফ্লামেশন হিসেবে কার্যকর ভূমিকা পালন করে থাকে।

সংবাদ সম্মেলনে বাহারী এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মো: হাবিবুর রহমান জানান, প্রতিবছর ভারত ও থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাটন মাশরুম ও বীজ আমদানি করা হয়। যার মূল্য শত কোটি টাকার বেশি। অথচ দেশীয় কাঁচামাল দিয়ে চাষকৃত মাশরুম দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাহারি এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মো: হাবিবুর রহমান ও প্রকৌশলী মো: ফাহিম রহমান, গবেষক মো: সালাউদ্দিন, মো: মিম ইসলাম, মো: জিম ইসলাম ও আকতার কবির কানন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

রমজানে রংপুরের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি

বগুড়ার সোনাতলায় ৭টি স্থানে সন্ন্যাসীর মেলা বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভিড়

পাবনা বার সমিতি নির্বাচনে মাসুদ সভাপতি, মলয় সম্পাদক

লালমনিরহাটে ছাত্রীকে যৌন হয়রানি করায় যুবককের কারাদণ্ড

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে সরকারি দল: জামায়াত আমির