ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫১ সকাল

সেই জার্সি গায়েই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

সেই জার্সি গায়েই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ, ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নিয়েছেন। দুপুর ১টায় তাদের শপথ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। 

এদিন শপথ নিতে হাসনাত আব্দুল্লাহকে সেই সবুজ রঙের জার্সি গায়ে সংসদে উপস্থিত হতে দেখা যায়। এরপর সেই জার্সি পরেই সংসদে শপথগ্রহণ করেন তিনি। হাসনাতের পরা সেই জার্সিটি সবুজ রঙের। সামনে স্পষ্ট করে লেখা ছিল তার বিভাগের নাম, আর বাম দিকের ওপরের অংশে ফুটে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। জার্সির পেছনে ছিল তার নাম ‘হাসনাত’, সেই সঙ্গে রয়েছে ১০ নম্বর। এর আগে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশের দিনও হাসনাত আব্দুল্লাহকে সেই জার্সি গায়ে দেখা যায়। এদিন বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

সব শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে সরকারি দল : জামায়াত আমির

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি