ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২০ দুপুর

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৫টি গাড়ি

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৫টি গাড়ি, ছবি: সংগৃহীত।

নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪৫টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের (সরকারি যানবাহন অধিদপ্তর) মাধ্যমে গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনের নিচে এবং সামনে গাড়িগুলো রাখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোট ৬৮টি গাড়ি রয়েছে, এর মধ্যে ৪৫টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হচ্ছে। তবে ৪৫টি গাড়িই লাগবে না, এর মধ্যে চার-পাঁচটা বেশি রাখা হয়েছে। কারণ, কোনো গাড়িতে সমস্যা দেখা দিলে যেন এখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। গাড়ির মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি, কিছু মিটসুবিশি ল্যান্সারও রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িগুলো সচিবালয় চত্বরে প্রস্তুত থাকছে। গাড়িগুলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাবে। নির্দেশনা পেলে একজন লিঁয়াজো অফিসারসহ ড্রাইভার গাড়ি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বাসায় চলে যাবেন।

আরও পড়ুন

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। এজন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রিসভা গঠনের সচিবিক কার্যক্রম করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৫টি গাড়ি

ইয়ামালের মিসে শিরোপা দৌঁড়ে পিছিয়ে গেল বার্সা

নিজ ঘর থেকে মা ও শিশু সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার

দ্বিতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

নওগাঁর ধামইরহাটে খাসির বদলে কুকুরের মাংস বিক্রি, বিক্রেতা আটক

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা