ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৩ সকাল

নওগাঁর ধামইরহাটে খাসির বদলে কুকুরের মাংস বিক্রি, বিক্রেতা আটক

নওগাঁর ধামইরহাটে খাসির বদলে কুকুরের মাংস বিক্রি, বিক্রেতা আটক, ছবি: দৈনিক করতোয়া ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির হোতা মাংস বিক্রেতা এনতাজুল (৫৫) জনসাধারণের হাতে আটক হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করেন স্থানীয় জনতা। সে মঙ্গলবাড়ী বাজার এলাকার অলি শাহের ছেলে।

এর আগে গত রবিবার সকালে মঙ্গলবাড়ী এলাকার খাসির মাংস বিক্রেতা স্থানীয় এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে সকালে আলুক্ষেতে একটি কুকুর জবাই করে। পরে কুকুরটি তারা খাসির মাংস হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। বিষয়টি এলাকাবাসীরা জানতে পারলে মাংস ফেলে তারা দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ওইদিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরের মাথা, চামড়া ও ২৫ কেজি মাংস উদ্ধার করে।

আরও পড়ুন

ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান, তাকে জনগণের থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’