সিরিয়ায় আইএসের ৩০টির বেশি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ৩০টিরও বেশি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ৩ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ১০টি পৃথক অভিযানে এসব হামলা পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাহিনী আইএসের অবকাঠামো, অস্ত্রভান্ডার এবং যোগাযোগ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। গত ডিসেম্বরে আইএসের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা সদস্য ও তাদের একজন দোভাষী নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এসব অভিযান পরিচালনা করা হয়। হামলায় ড্রোনসহ বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহৃত হয়েছে।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আইএসের আক্রমণে আইওয়া ন্যাশনাল গার্ডের দুই রিজার্ভ সদস্য নিহত হন। একই ঘটনায় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সেন্টকম ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর আওতায় ধারাবাহিকভাবে আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।চলতি বছরের জানুয়ারিতে আলকায়দা-সংশ্লিষ্ট বিলাল হাসান আল-জামিসকে হত্যার পর সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যারা তাদের নাগরিক ও সেনাদের বিরুদ্ধে হামলা চালাবে, ষড়যন্ত্র করবে বা সহায়তা দেবে, তাদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না।
আরও পড়ুনএছাড়া ২৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত আইএসের অস্ত্রভান্ডার ও যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে আরো পাঁচটি হামলা চালানো হয়েছে। গত দুই মাসে যুক্তরাষ্ট্র আইএসের শতাধিক স্থাপনায় আঘাত হেনেছে। এসব অভিযানে অন্তত ৫০ আইএস যোদ্ধা নিহত বা আটক হয়েছে বলে জানানো হয়।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








