ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ রাত

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

ছবি: সংগৃহীত, ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক টানাপোড়েন আর বয়কটের নাটকীয়তা শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু সেই স্বস্তি উবে যেতে বসেছে প্রকৃতির খেয়ালে। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন কলম্বোয় ভারী বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। ২.১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হতে পারে। সেক্ষেত্রে ডিএলএস মেথডে ম্যাচের ফল নির্ধারিত হতে পারে। আর বৃষ্টি বেশি হলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আইসিসির জন্য এই ম্যাচটি ‘সোনার ডিম পাড়া হাঁস’। তাই ম্যাচ বাতিল হলে বড় ক্ষতি। তবে টুর্নামেন্টের সমীকরণে দুই দলই লাভবান হবে। বর্তমানে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান উভয়েরই ঝুলিতে রয়েছে সমান ৪ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল ১ পয়েন্ট করে পাবে। এতে ৫ পয়েন্ট নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীই সুপার এইট নিশ্চিত করে ফেলবে।

আরও পড়ুন

পরিসংখ্যানের বিচারে অবশ্য যোজন যোজন এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ বারের মুখোমুখিতে ভারত জিতেছে ১৩টি ম্যাচ, যেখানে পাকিস্তানের জয় মাত্র ৩টিতে। বিশ্বকাপের মঞ্চে ভারতের আধিপত্য আরও একচেটিয়া। ৮ বারের লড়াইয়ে ভারত জিতেছে ৭ বার। পাকিস্তান কেবল ২০২১ বিশ্বকাপে একবার ১০ উইকেটের জয় পেয়েছিল। রোববার বাবর আজমদের সামনে তাই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ, যদি বৃষ্টি বাধা না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

তারেক রহমানকে মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

চারটি ফুটবল মাঠের সমান মার্কিন যুদ্ধজাহাজ যাচ্ছে ইরানের দিকে

জামায়াত আমিরকে পাঠানো চিঠিতে কী লিখেছেন প্রধান উপদেষ্টা?

সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর