ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৪ দুপুর

সোল্ডআউট ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, ভাড়া চার গুণ বেশি

সোল্ডআউট ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, ভাড়া চার গুণ বেশি,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর আগামীকাল ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 

এদিকে শ্রীলঙ্কার কলম্বোয় আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচকে ঘিরে ক্রিকেটবিশ্বে বইছে উত্তজনা। এমনকি টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ‘সোল্ড-আউট’ হয়ে যাওয়ায় সমর্থকদের উন্মাদনার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কারণ এবার এই ম্যাচ নিয়ে সবার আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া, সেটাকে অন্যায় মনে করে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া এবং তারপর কূটনীতির টেবিলে ম্যাচ নিয়ে শঙ্কা দূর হলেও এত সব ঘটনা এ ম্যাচকে পরিণত করেছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। 

বার্তাসংস্থা এএফপির বরাতে বলা হয়, কলম্বোর ৩৫ হাজার আসনের প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে চার গুণ বেশি দামে। এমনকি রোববার সন্ধ্যায় শুরু হতে যাওয়া ম্যাচটি টিভিতে দর্শকের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনিতেই প্রচলিত ধারণা হলো, এই ম্যাচ ১০০ কোটির বেশি মানুষ দেখে। যদিও আইসিসির যাচাই করা পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শকের দেখা ম্যাচটি ২০১১ বিশ্বকাপের ফাইনাল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেই ম্যাচে ‘ইউনিক’ (একটি নির্দিষ্ট সময় দেখেছে) দর্শকসংখ্যা ছিল ৫৫ কোটি ৮০ লাখ। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচটি এ তালিকায় দ্বিতীয়। ৪৯ কোটি ৫০ লাখ দর্শক দেখেছে সেই ম্যাচ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হাজারো ক্রিকেটপ্রেমী কলম্বোয় ভিড় করায় সেখানকার ফ্লাইটের ভাড়া এবং হোটেল বুকিংয়ের দাম হঠাৎ বেড়ে গেছে। বেশির ভাগ হোটেলের ভাড়া দ্বিগুণ। বিভিন্ন বুকিং সাইটে দেখা গেছে, সাধারণত এক রাতের হোটেলভাড়া ১০০ থেকে ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার ৩৪৬ টাকা) হলেও এখন তা বেড়ে সর্বোচ্চ ৬৬০ ডলার (প্রায় ৮০ হাজার ৭২২ টাকা) পর্যন্ত হয়েছে। এদিকে কলম্বোর তিনটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে- এই সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষমুহূর্তে চেন্নাই-দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিংয়ের হার বাড়তে থাকে।

আরও পড়ুন

চেন্নাই থেকে কলম্বোয় যেতে লাগে ঘণ্টা দেড়েকের মতো। কিন্তু অল্প দূরত্বের ভাড়াও তিনগুণ এবং ক্ষেত্রবিশেষে আরও লাগামহীনভাবে বেড়ে চলেছে। চেন্নাই থেকে কলম্বোয় যেতে এখন ৬২৩ থেকে ৭৫৬ ডলার পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ ডলারে। শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরসের সভাপতি নালিন জয়াসুন্দেরা জানিয়েছেন, হোটেল প্রায় বুক হয়ে গেছে। বেশিরভাগ সমর্থকরাই ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে (১৫০০-২০০০ ডলার) আসছেন। ক্ষেত্রবিশেষে বাড়ছে টিকিট, হোটেল ও ফ্লাইট ভাড়া।
শ্রীলঙ্কার ট্যুরিজম ডেভলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম রয়টার্সকে জানান, প্রথম ১০ দিনে প্রায় ১ লাখ দর্শনার্থীর ২০ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় এসেছে। এর মধ্য দিয়ে স্পষ্ট- শ্রীলঙ্কা নিরপেক্ষ ক্রিকেট ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজনে আত্মবিশ্বাসী। এটি হোক ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশ, দক্ষিণ এশিয়ান সকল দেশের প্রতি শ্রীলঙ্কায় খেলতে আসার পক্ষেও বার্তা রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোল্ডআউট ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, ভাড়া চার গুণ বেশি

ভোট পুনর্গণনার দাবি তুললেন মামুনুল হক

এবার সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয়ী হলেন যারা

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন