ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৭ সকাল

রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা বললেন অপু বিশ্বাস

রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা বললেন অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিজয়ী হয়েছেন আলোচিত রাজনীতিবিদ রুমিন ফারহানা। বড় ব্যবধানে জয় পাওয়ার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন।  

রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও আসছে শুভেচ্ছা বার্তা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন অপু। ছবির ক্যাপশনে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন-শুভকামনা রইল।’

অপু বিশ্বাসের এই শুভেচ্ছাবার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং মন্তব্যের ঘরে অভিনন্দন জানাচ্ছেন। 

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুমিন ফারহানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর ‘মিথ্যা’: ইরান

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: ইরান