ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৩ সকাল

গাইবান্ধায় বাড়িতে ঢুকে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় বাড়িতে ঢুকে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে অমিতাভ চন্দ্র সুজন (৪০) নামে এক আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন সুজন। এসময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পলাশবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

সুজনের পরিবার জানায়, তার সঙ্গে কারও কোনও বিরোধ বা শত্রুতা ছিল না। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা জনেন না তারা।  বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পেছন দিক থেকে সুজনের মাথায় কুড়াল দিয়ে কোপ দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মানুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

সব শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে সরকারি দল : জামায়াত আমির

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি