ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ রাত

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জ সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পৃথক স্থানে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খালকোলা ও ভিটশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ-৪ আসনের খালকোলা গ্রামের ধানের শীষের সমর্থক মোশাররফ শেখকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইব্রাহিম শেখ। এর জেরে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

আরও পড়ুন

অপরদিকে ভিটশ্বর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর  হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী একটিতে বিদ্রোহীর জয়

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ব্যক্তি ইমেজই জামায়াত প্রার্থীর বিজয়ের কারণ

১১ তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান