ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৯ দুপুর

নির্বাচন পরবর্তী সহিংসতা 

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা জামায়াতের সেক্রেটারী এড. আহম্মদ আলীকে কুপিয়ে জখম করছে দুর্বত্তরা। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের এড. আহম্মদ আলীর শ্বশুরালয়ে। এড. আহম্মদ আলী রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী ঝাঁকুয়া পাড়া গ্রামের ডা. মৃত আব্দুল মতিনের ছেলে।

এড. আহম্মদ আলী গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনের পরে শ্বশুর আলতাব হোসেনের বাড়িতে যায়। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার চাচা শ্বশুর মোখলেসুর রহমান জমিতে পানি নিতে গেলে একই এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল মান্নান ওরফে রোকনের (৩৫) সাথে ভোট দেয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এক সময় রোকন ও তার লোকজন মোখলেসুর রহমানকে মারপিট করে।

আরও পড়ুন

খবর পেয়ে মোখলেসুর রহমানের বাড়ির লোকজনসহ জামায়াতের সেক্রেটারী এড. আহম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে রোকন বাড়ি থেকে ধান কাটার কাঁচি দিয়ে পিছন দিক থেকে এড. আহম্মদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে বাম ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করলে এলাকাবাসী আহত অবস্থায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আব্দুল মান্নান ওরফে রোকন (৩৫) চেতনা এলাকার যুবদলের ওয়ার্ড কর্মী। তবে পুলিশের এক ডিএসবি বলেন, আব্দুল মান্নান ওরফে রোকন মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে একজনকে কুপিয়ে পা কেটে দিয়েছিল।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মার্কিন বাণিজ্যচুক্তি সম্পর্কে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি: আসিফ মাহমুদ

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি

ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর