শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে বাগান থেকে নবজাতকের মাথার খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার উপজেলার নয়াপাড়া গ্রামের বলদীঘাট এলাকার একটি আকাশমণিবাগানের ভেতর থেকে এই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম জানান, দুপুরে জনৈক বাবুল মিয়ার আকাশমণিবাগানে তিনি শুকনো পাতা সংগ্রহের জন্য যান। হঠাৎ তিনি দেখেন নবজাতকের মাথার একটি অংশ পড়ে রয়েছে। এ সময় তিনি বাগান থেকে দৌড়ে বের হয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে মাথার খণ্ডিত অংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে ময়নাতদন্ত ছাড়া কথা বলা মুশকিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






