ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪১ রাত

কুড়িগ্রাম-৪ আসনে ভাই-ভাই লড়াইয়ে ছোট ভাইয়ের জয়

কুড়িগ্রাম-৪ আসনে ভাই-ভাই লড়াইয়ে ছোট ভাইয়ের জয়

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বড় ভাই বিএনপি’র প্রার্থী, ছোট ভাই জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা)। তিনি ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বড় ভাই বিএনপি’র প্রার্থী মো. আজিজুর রহমান (ধানের শীষ)। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট।

এটি হলো কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসন। আলোচিত এ আসনে ভাই-ভাই লড়াইয়ে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। এ আসনে ভোটের হার ৬২.৩৪ শতাংশ।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জেলার সব আসনের ফলাফল ঘোষণা করেন।

কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে জামায়াতের এ প্রার্থীর জয়ের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির মো. আজিজুর রহমান, জাতীয় পার্টির (জাপা) কেএম ফজলুল মন্ডল, ইসলামী আন্দোলনের মো. হাফিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) রাজু আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন।

ফলাফল ঘোষণার পর গতকাল শুক্রবার সকালে জামায়াতে ইসলামী বিজয়ী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জানান, রাজনীতির মাঠে তার বড় ভাই গুরুজন। আমার বড় ভাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। একসময় আমি তার হাত ধরেই রাজনীতি শুরু করেছিলাম। তাকে সাথে রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে চান। এই জয় পরাজয় যেন আমাদের পারিবারিক বিরোধ তৈরি না করে সেজন্য দোয়া চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

কুড়িগ্রাম-৪ আসনে ভাই-ভাই লড়াইয়ে ছোট ভাইয়ের জয়

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান : যা চান বগুড়াবাসী

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই : গোলাম মো. সিরাজ

পরাজয় মেনে নিয়ে জনগনের পাশে থাকার অঙ্গীকার করলেন জামায়াত প্রার্থী নূর

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের অবদান আরও বিস্তৃত হবে: প্রধান উপদেষ্টা