পাবনার চাটমোহরে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের ২ কর্মী আহত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনা-৩ আসনের আওতাধীন চাটমোহর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে জামায়াতে ইসলামীর দুই কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামের জামায়াত কর্মী রবিউল ইসলাম (৫৫) ও একই ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের সরিদুল ইসলাম (৪০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মওলানা মো. হাবিবুর রহমান অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর ঝাকড়া গ্রামের বিএনপি কর্মী লালু মন্ডল, রঞ্জু মন্ডল ও শাকিলসহ অন্যরা বাকবিতণ্ডার এক পর্যায়ে রবিউল ইসলামকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়।
আরও পড়ুনএছাড়া ধুলাউড়ি গ্রামের বিএনপি কর্মী বাবলুসহ অন্যরা জামায়াত কর্মী সারিদুলকে মারপিট করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন জানান, অভিযোগ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







