ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৪ রাত

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই : গোলাম মো. সিরাজ

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই : গোলাম মো. সিরাজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া ৫-আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। সেদিকে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

কারণ, এই মাদকের একটি বিরূপ প্রভাব রয়েছে। এ থেকেই আবার দুর্নীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়। এগুলো থেকে যেন আমাদের সমাজ রক্ষা পায়, সেদিকে বিশেষ যত্নবান হয়ে সচেতনতা সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তাই আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই। জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে। শুক্রবার দুপুর ১২টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে জাতীয় নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সিনিয়ন সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু ও এড. রেজানুর ইসলাম খান রেজা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই : গোলাম মো. সিরাজ

পরাজয় মেনে নিয়ে জনগনের পাশে থাকার অঙ্গীকার করলেন জামায়াত প্রার্থী নূর

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের অবদান আরও বিস্তৃত হবে: প্রধান উপদেষ্টা

পাবনার চাটমোহরে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের ২ কর্মী আহত

বগুড়ায় বিজয় মিছিল না করে জেলা বিএনপির বিশেষ দোয়া মাহফিল

রাজশাহীতে বিএনপি ৪ ও জামায়াত ২টি আসনে জয়ী