নওগাঁয় নির্বাচন শান্তিপূর্ণ ও সাফল্যের সাথে সম্পন্ন করতে আহবান জেলা প্রশাসকের
নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সাফল্যের সাথে সম্পন্ন করতে ভোটার, প্রার্থী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি এই আহবান জানান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি যথারীতি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু করা হবে এবং তা নিরবিচ্ছিন্নভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ১১২ জন সেনাসদস্য, ২ হাজার পুলিশ সদস্য, ১২১ জন র্যাব সদস্য এবং ১৭৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ অসাধারণ কেন্দ্রে ১১ হাজার অঙ্গীভুত আনসার সদস্যগণ দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুনযেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে। এছাড়াও বিভিন্ন বাহিনীর স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহল প্রদান করবে। তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নেয়া পদক্ষেপের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন।
প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলার ২৮২টি ভোট কেন্দ্রসমূহে ৩ হাজহার ১১০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দৃঢ প্রতিজ্ঞ। জেলা প্রশাসক নির্বাচন চলাকালে যেকোন গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোন অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে উল্লেখ করেন তিনি।
মন্তব্য করুন








_medium_1770826590.jpg)