চাঁপাইনবাবগঞ্জে গুলি-ম্যাগাজিনসহ ২টি পিস্তল জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় মাসুদপুর বিওপির একটি টহল দল এসব জব্দ করে।
পরে দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত থেকে প্রায় ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে।
নির্বাচন সামনে রেখে দুস্কৃতিকারীরা দেশে বড় নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে অবৈধ পথে যেন অস্ত্র, গুলি চোরচালান না করতে পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুনঅধিনায়ক আরও বলেন, সম্প্রতি বিজিবি সারাদেশে ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ডগ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং ৫৪টি অনান্য অস্ত্র জব্দ করেছে। এরমধ্যে ৫৩-বিজিবি একজন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।
মন্তব্য করুন








