ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৪ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি’র সংঘর্ষে আহত ৩

বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি’র সংঘর্ষে আহত ৩, ছবি: সংগৃহীত ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা মজিদ, বিএনপি নেতা রবিউল ইসলাম ও শিবির নেতা গালিব আহত হয়েছেন। পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।  

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর অভিযোগ করে বলেন, জামায়াতের প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বাড়িতে টাকা বিতরণের উদ্দেশ্যে গোপন মিটিং করছিলেন। এমন খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনসহ জামায়াতের দুই নেতাকে টাকাসহ অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। তিনি আরও বলেন, এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা প্রায় ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে অবরুদ্ধ নেতাদের ছিনিয়ে নেয়। এরপর তারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানার বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারপিট ও লুটপাট করে। 

অন্যদিকে নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা বিতরণের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। তিনি বলেন, আমরা জানতে পারি আমাদের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তখন প্রশাসনকে বিষয়টি জানানো হয়। দ্রুত কোনো সমাধান না পাওয়ায় আমরা নিজেরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছালে আমাদের ওপর হামলা চালানো হয়। 

এদিকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোস্তফা ফয়সাল পারভেজ অভিযোগ করে বলেন, তাদের কর্মী জুলাইযোদ্ধা গালিব নির্বাচনি কাজ শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও দাবি করেন, একই রাতে পারশন গ্রাম থেকে তাদের নেতা ফারুক ও বেলালকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানান। 

আরও পড়ুন

এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয়পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি’র সংঘর্ষে আহত ৩

এবার ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত- আইজিপি

ভোট দিতে গ্রামে ছুটছে শহুরে মানুষ

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

বগুড়া-১ সহ নির্বাচনে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর