ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৩ দুপুর

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে করে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক তৈরি হলেও প্রশাসন বলছে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্র ও একটি উচ্চবিদ্যালয়সহ মোট ৫ টি স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগের পর এলাকাবাসী গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে সকালে পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায়।  এদিকে জেলা প্রশাসক আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানানো হয় মোট তিনটা সেন্টার ও দুইটি উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তারা জানান। 

নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমে বলেন, ভোর রাতে আমার সহকারী শিক্ষক ফোন দিতেই দ্রুত ওঠে প্রথমে ডিএসবিকে ফোন দিয়েছি রেসপন্স করেনি। পরে এনএস আই কে ফোন দিয়েছি তারাও রেসপন্স করে নাই। পরে বাধ্য হয়ে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এদিকে স্থানীয়রা বেরিয়ে আসলে সবাই এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল পরিদর্শন করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কান্তি সরকার সংবাদিককে বলেন, ‘চটের বস্তা দিয়ে জানালার ভেতরে বেঞ্চের উপর আগুন রেখে দিয়েছে। আমরা তথ্য নিয়েছি। বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে এটি পেনিক সৃষ্টির জন্যই করেছে। আমরা সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করছি।’ 

আরও পড়ুন

জেলা প্রশাসন আয়োজিত সাংবাদিকদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সংবাদমাধ্যমে জানান, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬৭, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬৯ ও পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২১ নং কেন্দ্রে আগুন দিয়েছে। এছাড়া উত্তর বিশিঊরা উচ্চ বিদ্যালয় ও পুর্বধলা উপজেলার হিরনপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে। ওই দুটি স্কুলে সেন্টার হয়নি। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো সাইফুর রহমান বলেন, ‘আমরা খবর পাচ্ছি। এগুলো নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সুন্দর সুষ্ঠুভাব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তথ্যের আদান প্রদানও সঠিকভাবে হবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে মসজিদে নববী ও কুবার মুসল্লিরা পাবেন বিনামূল্যে বাস

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরীমনির শরীর ভালো না, পেছাল জেরা 

গাড়ি থাকলেও লাপাত্তা ড্রাইভার, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে ভোক্তার অভিযান

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ