সাংবাদিক আলী মামুদ অচেতন অবস্থায় উদ্ধার
দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম মহসিন। তিনি জানান, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রেসক্লাবের দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে দরজা খুলে মাথায় আঘাতপ্রাপ্ত ও অচেতন অবস্থায় আলী মামুদকে উদ্ধার করে পুলিশ। এ সময় তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।
আরও পড়ুনপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। বেঁচে আছেন কি না বা তার শারীরিক অবস্থা কেমন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








