ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ দুপুর

হাদির কবর জেয়ারতের মাধ্যমে প্রচারণার ইতি টানলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হাদির কবর জেয়ারতের মাধ্যমে প্রচারণার ইতি টানলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ছবি: সংগৃহীত।

শহিদ ওসমান বিন হাদির কবর জেয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছেন ঢাকা-৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটের আগমুহূর্তে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যয়ে জনগণের দোয়া কামনা করেন।মঙ্গলবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে শহীদ ওসমান বিন হাদির কবর জেয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।কবর জেয়ারতের শুরুতে পবিত্র কুরআনের সূরা ইখলাস ও দুরুদ শরীফ পাঠ করা হয়। পরবর্তীতে দেশের মানুষের কল্যাণ, শান্তি ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জেয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে থাকবে ক্ষমা, সহনশীলতা ও সহযোগিতা। তিনি বলেন, অতীতে যারা আমাকে এবং আমার সহযোদ্ধাদের বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা কারো বিরোধী নই; বরং সব রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষের সহযোগী হিসেবে কাজ করতে চাই। এ সময় আসন্ন ১২ তারিখের নির্বাচনে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি এবং একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং বিভাজনের রাজনীতির কঠোর সমালোচনা করেন।

আরও পড়ুন

তিনি বলেন, বিভক্ত রাজনীতি নয়- ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। নির্বাচনে জয়ী হলে ঢাকা–৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি তার সংগঠন ও ভবিষ্যৎ সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

কবর জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণার ইতি টানলেও ভোটের দিন পর্যন্ত জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির কবর জেয়ারতের মাধ্যমে প্রচারণার ইতি টানলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আজ

নিজের মুঠোফোনে যেভাবে জানবেন ভোটকেন্দ্র ও বুথের তথ্য

‘নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক’

পাবনায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

নির্বাচনী প্রচারণার সময় শেষ