‘নীতিমালায় নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে প্রাপ্ত আবেদনসমূহ মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়নের ক্ষেত্রে এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক সাম্যসহ আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত ক্রাইটেরিয়ায় প্রাপ্ত গ্রেডিং এর ভিত্তিতে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের আবেদন বিবেচনাযোগ্য মর্মে প্রতীয়মান হওয়ায় সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরুপণ করা হয়েছে।
আরও পড়ুনএমপিও কার্যক্রম স্থগিত: শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
সরকারের শেষ সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এমপিওভুক্তির জন্য মোট ৩ হাজার ৬১৫টি আবেদন পাওয়া গেছে।
সরকারের শেষ সময়ে এই ঘোষণায় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ নিয়ে সোমবার রাত সাড়ে ১১টায় হোয়াটসঅ্যাপ বার্তায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেন জানান, এমপিওর কার্যক্রম এই অন্তর্বর্তী সরকারের সময় আপাতত স্থগিত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








