ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৫ বিকাল

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৬ লাখ পোস্টাল ব্যালট

ছবি: সংগৃহীত, রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৬ লাখ পোস্টাল ব্যালট

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পৌনে ৬ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, Postal Vote BD মোবাইল অ্যাপ এর মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমে বিভিন্ন দেশে পৌঁছেছে ৭,৬৬,৮৬২টি ব্যালট। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৫,২৭,৮২৪টি।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার। দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদিদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে ইসি।

ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন করেছেন ৫,০৭,০৭৫ জন। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪,৯১,৬৮২টি ব্যালট। ব্যালট বাংলাদেশে পৌঁছেছে: ৪,৬০,৪৮০টি। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৩,৫৫,৪৩১ জনের।

আরও পড়ুন

এদিকে দেশের ভেতরে ৭,৬০,৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৫,২৮,১৫৬টি। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে ৪,৭৩,১৪৪ জনের। ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪,২৯,৮৮২টি ব্যালট।

রিটার্নিং কর্মকর্তা ২,১৫,৮৫০ জনের ব্যালট গ্রহণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলার হুমকি দিল ট্রাম্প

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে ব্যারিস্টার আরমান

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম