ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০০ দুপুর

৩৭ বছরের নিয়ম ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি!

৩৭ বছরের নিয়ম ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : বিগত ৩৭ বছরের নজির ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক সভায় অংশ নেননি। রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে এই বৈঠক ছিল। 

 খামেনির পরিবর্তে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বার্ষিক এই সভা ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি দিবসের বার্ষিকী উপলক্ষে। সেই সময় ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। রুহুল্লাহ খোমেনি ইসলামি বিপ্লবের নেতা এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা। প্রতিবছরের একই দিনে দেশটির বিমান বাহিনীর সদস্য, কমান্ডাররা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। 

১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে প্রতিবছর ঐতিহ্যবাহী এই দিবসে হাজির হতেন খামেনি। এমনকি করোনাকালীন খামেনি এই দিবস পালন করেছিলেন। তবে এবার খামেনি দিবসে হাজির না হওয়ায় নানা জল্পনা চাউর হয়েছে। দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলার কারণেই কি অনুষ্ঠানে হাজির হননি খামেনি-এমন প্রশ্ন উঠছে।  

আরও পড়ুন

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে তিনি ইরান তুমুল হামলা চালাবেন। এছাড়া ইসরায়েলও জানিয়েছে, ইরানে হামলা ও সরকার পতনে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। খবর : ইরান ইন্টারন্যাশনালের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭ বছরের নিয়ম ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি!

ভারতের কাছে হারের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে যা বললেন ট্রাম্প 

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক এজাজকে

একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে : ডা. শফিকুর রহমান

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির