ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৮ দুপুর

ভারতের কাছে হারের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে যা বললেন ট্রাম্প 

ভারতের কাছে হারের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে যা বললেন ট্রাম্প, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হারার ২৪ ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুভ কামনা পেল তারা, যা নিশ্চিতভাবে পাকিস্তান ম্যাচে তাদের অনুপ্রাণিত করবে।

টিম ইউএসএ’র জন্য পূর্ণ সমর্থন জানিয়ে গতকাল (রোববার) সন্ধ্যায় নিজের সোশ্যাল সাইট ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট, ‘আমি মাত্র জানতে পারলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে। আমি টিম ইউএসএ-কে শুভ কামনা জানাই। আমাদের একটি খুব শক্তিশালী দল আছে। আমেরিকা তোমাদের জন্য জয়োধ্বনি দিচ্ছে।’

এই পোস্ট দেওয়া হয় গতকাল রাত ৯টা ১২ মিনিটে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে আমেরিকার ২৯ রানে হারের একদিন পর। ট্রাম্পের পোস্টে যুক্তরাষ্ট্রের স্কোয়াডের একটি ছবিও ছিল, যেখানে তিন হাজার লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে ৬০০ বার। এই পোস্ট আলোচিত হওয়ার কারণ সময়টা। যুক্তরাষ্ট্র যে বিশ্বকাপ ম্যাচ খেলল, সেটা এত দেরিতে কেন জানলেন ট্রাম্প, এই প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র হারলেও দারুণ বোলিং নৈপুণ্য দেখায়। ৭৭ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা। কিন্তু সূর্যকুমার যাদব ম্যাচ বের করে নেন। তারপর বোলাররা জয়ের আনুষ্ঠানিকতা সারেন। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হারের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে যা বললেন ট্রাম্প 

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক এজাজকে

একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে : ডা. শফিকুর রহমান

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

ভোটের আগে ১৫৩ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি