ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৮ দুপুর

শীর্ষে থাকা বার্সা’র সাথে ব্যবধান কমালো রিয়াল

শীর্ষে থাকা বার্সা’র সাথে ব্যবধান কমালো রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপের গোলে লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়ালো মাত্র এক পয়েন্টে।

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। যোগ করা সময়ে নিচু ক্রস থেকে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড এমবাপে। এর আগে, দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারো কারেরাস গোল করে অতিথিদের এগিয়ে দেন। ভ্যালেন্সিয়ার রক্ষণ ভাঙতে শুরুতে হিমশিম খেতে হয় রিয়াল মাদ্রিদকে। তবে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের ভেতর দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডান পায়ের নিচু শটে জাল খুঁজে নেন কারেরাস। নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়ুস জুনিয়র ও চোটের কারণে জুড বেলিংহ্যাম না থাকায় শুরুতে বলের দখল ছিল আলভারো আরবেলোয়ার দলেরই। কিন্তু ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোলে দিমিত্রিয়েভস্কির সামনে তেমন একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি রিয়াল।

পরে আক্রমণের গতি বাড়ায় রিয়াল। আর্দা গুলারের নিচু শট ডিফ্লেক্ট হয়ে বাইরে যায়। এরপর এমবাপেরর শক্তিশালী শটও ঠেকিয়ে দেন দিমিত্রিয়েভস্কি। একই গোলকিপার দারুণ এক সেভে ডেভিড হিমেনেজের প্রথম ছোঁয়ার শটও কর্নারে পাঠান। প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার সেরা সুযোগটি পান আরনাউট দানজুমা। কিন্তু বাঁ পায়ের শটটি রাউল আসেনসিওর গায়ে লেগে বাইরে চলে যায়। কারেরাসের গোলের পাঁচ মিনিট পর সমতা ফেরানোর দারুণ সুযোগ পান বেলত্রান। তবে তার বাঁ পায়ের শট পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে।

আরও পড়ুন

এমবাপের শেষ মুহূর্তের গোলে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের জয়। শনিবার মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার জয়ের পর সমান তালে জয় তুলে নিয়ে সপ্তাহ শেষ করলো রিয়াল। দুই দলের মাঝে পয়েন্ট ব্যবধান এখন মাত্র এক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে থাকা বার্সা’র সাথে ব্যবধান কমালো রিয়াল

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত প্রত্যাহার চাইলেন হাসনাত

ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন বিষয়ক ইসির নির্দেশনা

জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়

নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজহারীর নতুন বার্তা