শিক্ষার্থীদের নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ঢাবির
ঢাবি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি তারিখে (সোমবার ও মঙ্গলবার) অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত দুই দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, নির্বাচনকালীন সময়ের অনিশ্চয়তা ও ভ্রমণ জটিলতার মধ্যে অনলাইন ক্লাস কার্যকর উদ্যোগ।
আরও পড়ুনপ্রসঙ্গত, বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের রেজিস্ট্রারের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমদের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








