ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানাল ডাকসু

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানাল ডাকসু

ঢাবি প্রতিনিধি:  শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও প্রতিবাদী জনতার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডাকসু কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শহীদ হাদির আত্মীয়স্বজনসহ সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিচ্ছিলেন। কিন্তু সেই আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডাকসু মনে করে, আন্দোলনকারীদের ওপর এ ধরনের দমন-পীড়ন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে এবং ন্যায়বিচারের পথকে বাধাগ্রস্ত করবে। সরকারকে অবিলম্বে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

একই সঙ্গে আন্দোলনরতদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাকসু। পাশাপাশি শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানাল ডাকসু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ডেইরি

দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

কর্মী নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, লাগবে স্নাতক পাস