ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৪ বিকাল

বগুড়ার শেরপুরের পল্লিতে খড়ের পালায় দুর্বৃত্তের আগুন

বগুড়ার শেরপুরের পল্লিতে খড়ের পালায় দুর্বৃত্তের আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দুর্বৃত্তের দেয়া আগুনে শেরপুরের পল্লিতে প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির খড় পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামে। এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে রোস্তম আলীর বাড়ির সামনে রাখা খড়ের পালায় আগুন লাগা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুর ইসলাম জানান, রাত সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সকাল সাড়ে ৬টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তিনি আরও জানান, খড়ের দুটি পালা প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচু ছিল।

আরও পড়ুন

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, এখনো কেউ কোন অভিযোগ দেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

বগুড়ার শেরপুরের পল্লিতে খড়ের পালায় দুর্বৃত্তের আগুন

নিপা ভাইরাসে দেশে এ বছরের ‘প্রথম মৃত্যু’

পুলিশকে সংস্কার না করে পুনর্বাসন করেছে অন্তর্বর্তী সরকার : ইনকিলাব মঞ্চ

চাঁপাইনবাবগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকতে হবে স্নাতক পাস