বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একটি র্যালি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন থেকে বের হয়ে সাতমাথায় সমাবেশে এসে শেষ হয়।
বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ও জামায়াতের বগুড়া শহর আমির, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন, আকসুর সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, জাকির হোসেন সেলিম, মাওলানা ড. হেদায়েতুল ইসলাম, এড.নুরুল ইসলাম আকন্দ, শাহীন আলম, আসাদুলাহ আল গালিব প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান বলেন, ছাত্রশিবির দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করাসহ ছাত্রসমাজের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হয়ে উঠবে। কল্যাণমূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে।
আরও পড়ুনসকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামিতেও জারি রাখতে হবে। আগামি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করলে আমরা অবশ্যই একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন বলেন, শত জুলুম নির্যাতন হত্যা করে ছাত্রশিবিরের আদর্শকে স্তব্ধ করা যাবেনা। বরং শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েই এই কাফেলা আজ আরও বেশি শক্তিশালী ও সুসংহত হয়ে কাজ করছে। তিনি শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের হত্যার যথাযথ বিচার দাবি করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শহর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজগর আলী, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আল জাবের হক্কানী, মনিরুজ্জামান লিটন, আব্দুল ওয়াদুদ, জিয়া আলম প্রমুখ।
মন্তব্য করুন







