জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল নাগরিক ন্যায়বিচার পাবে - এটিএম আজহারুল ইসলাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে। যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না এবং সকল নাগরিক ন্যায়বিচার পাবে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সয়ার ইউনিয়ন জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
আজহারুল ইসলাম বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের শিকার হয়ে টানা ১৪ বছর বিনা কারণে কারাবরণ করেছি। এই দীর্ঘ সময় অমানবিক নির্যাতন, অবিচার ও অবহেলার মধ্যদিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে।
আমার বিরুদ্ধে তিনটি ফাঁসির আদেশও দেওয়া হয়েছিলো। কিন্তু মহান আল্লাহর রহমতে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। জুলাইয়ে ছাত্রসমাজের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার কবলে ছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধ ভিত্তিক সুশাসনের কোন বিকল্প নেই।
সয়ার ইউনিয়নের জামায়াতের সভাপতি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-রংপুর জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ রুস্তম আলী, যুব বিভাগের সভাপতি মো. কাজী শামছুল হুদা, সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম ও সুশীল চন্দ্র রায়।
মন্তব্য করুন







