ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৪ রাত

কার্যকারিতা যাচাই হচ্ছে বডিঅন ক্যামেরার

বগুড়ার শাজাহানপুরের ৭৫টি ভোট কেন্দ্রে ৫ শতাধিক সিসি ক্যামেরা

বগুড়ার শাজাহানপুরের ৭৫টি ভোট কেন্দ্রে ৫ শতাধিক সিসি ক্যামেরা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শাজাহানপুরের ৭৫টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৫ শতাধিক সিসি ক্যামেরা। এছাড়া কন্ট্রোল রুম থেকে যাতে ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশের ভিডিও চিত্র স্বয়ংক্রিয় ভাবে দেখা যায় সে লক্ষ্যে আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের শরীরেও থাকছে বডিঅন ক্যামেরা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে শাজাহানপুর থানার অনুকূলে ৪৬টি বডিঅন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। ক্যামেরাগুলো ব্যবহারের জন্য ইতোমধ্যে থানায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সরবরাহকৃত ক্যামেরাগুলো যথাযথভাবে কাজ করছে কিনা তা সরেজমিন যাচাইয়ের কাজ চলছে। নির্বাচনের দিন যেভাবে বডিঅন ক্যামেরা ব্যবহার করা হবে সেই আদলে গত দুইদিন যাবত শরীরে ক্যামেরা স্থাপন করে ভোট কেন্দ্রে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

অপরদিকে ভোট কেন্দ্রের ভিডিও চিত্র দেখা যাচ্ছে কিনা তা যাচাই করে দেখছেন কন্ট্রোল রুমে নিয়োজিত পুলিশ কর্মকর্তা। শাজাহানপুর থানার ওসি মুহা: তৌহিদুল ইসলাম জানান, এবার ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে বডিঅন ক্যামেরা নিয়ে ডিউটিতে থাকবেন পুলিশ কর্মকর্তারা। ইতোমধ্যে শাজাহানপুর থানার অনুকূলে ৪৬টি বডিঅন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এখন ক্যামেরাগুলোর কার্যকারিতা সরেজমিন যাচাই করে দেখা হচ্ছে। শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তাইফুর রহমান জানান, সরকারি অর্থায়ন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার ৭৫টি ভোট কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচনের দিন কন্ট্রোল রুমে বসে ভোট কেন্দ্র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যাতে কোন রকম সমস্যা দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা যায়।

ভোট কেন্দ্রে বিদ্যুত সরবরাহের বিকল্প উৎস সম্পর্কে তিনি জানান, বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে কয়েকটি ভোট কেন্দ্রে স্ব স্ব প্রতিষ্ঠানের আইপিএস রয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতিকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের ৭৫টি ভোট কেন্দ্রে ৫ শতাধিক সিসি ক্যামেরা

বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের প্রচার মিছিল

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

লালমনিরহাটে ভোট কেনার দায়ে জনতা দলের নেতার জরিমানা

ইনকিলাব মঞ্চে আমরা কোনো গুলি করিনি : অতিঃ পুলিশ সুপার

সংবাদ সংগ্রহকালে করতোয়ার ডিভাইসে যেভাবে হা/ম/লা করল পুলিশ সদস‍্য