কাশিমপুর কারাগারে পোস্টাল ভোট দিয়েছেন ৪১২ জন
গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগারে ৯৭১ জন বন্দি পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করলেও গত দুই দিনে ৪১২ জন ভোটার তাদের পোস্টাল ভোট প্রদান করেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারা তত্ত্বাবধায়ক আবু নুর রেজা জানিয়েছেন, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। গত দুই দিন ৯৩ জন বন্দি ভোটাধিকার প্রয়োগ করছেন। বাকিগুলো হাতে আসার পর তাদের ভোটগ্রহণ করা হবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানিয়েছেন, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে বুধবার ৯৩ জন বন্দি ভোট দিয়েছেন। বৃহস্পতিবারও ভোট চলমান থাকবে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তার কারাগারে ৬২৯ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে এ যাবত ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। অবশিষ্টগুলো যাচাইবাছাই শেষে তাদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে গত দুই দিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে। তবে যাচাই-বাছাই শেষে হাতে ব্যালট প্রাপ্তির পর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাকিদের পোস্টাল ভোট নেওয়া হবে।
আরও পড়ুনকাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার জানিয়েছেন তাদের কারাগারে ৪৪ জন নারী বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৩৪ জন হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোটগ্রহণ করা হয়েছে। সব ব্যালট যাচাই-বাছাইয়ের পর হাতে পৌঁছলে কারাগারে অন্যদেরও ভোটগ্রহণ করা হবে।
অপরদিকে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি ব্যালট অনুমোদন পায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1770303776.jpg)



-(1)-(1)-(1)-(1)-20260205084449_medium_1770298815.jpg)


