ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৬ রাত

ভোটারদের খাওয়াতে গিয়ে জরিমানা গুনলেন বিএনপি নেতা

ভোটারদের খাওয়াতে গিয়ে জরিমানা গুনলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য খাবার তৈরি করার দায়ে ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস এ অভিযান পরিচালনা চালান।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি করা হয়েছে, এলাকাবাসীর পক্ষ থেকে এ অভিযোগ পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেছেন, “কোনো প্রার্থীর পক্ষে তার সমর্থকরা সভা-সমাবেশ বা মিছিলসহ অন্যান্য কর্মসূচি পালন করতে পারবেন। তবে, ওই অনুষ্ঠানের আগে বা পরে খাবার পরিবেশন কিংবা আর্থিক লেনদেন করা যাবে না। নির্বাচনি আচরণবিধি ২০২৫ ভঙ্গ করায় রিয়াজ উদ্দিন নামের একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে : আমিনুল হক

কুয়েট ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা