ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪১ দুপুর

মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেফতার

পাথরঘাটা থানা

বরগুনার পাথরঘাটা উপজেলায় মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগের মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে গতকাল সন্ধ্যায় ওই মেয়ের মা পাথরঘাটা থানায় মামলা করেন। পরে মেয়েও থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, "প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে আর দেরি করা হয়নি, দ্রুত মামলা নেওয়া হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সেভাবেই তদন্ত করা হচ্ছে।"

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়ে (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত জানুয়ারি মাসে নিজ বাড়িতে দুই দফায় বাবার মাধ্যমে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তাঁকে জন্মনিয়ন্ত্রণ ওষুধও সেবন করানো হয়।

আরও পড়ুন

স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করা শর্তে বলেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশি এক নারীকে ধর্ষণের অভিযোগের কথা এলাকায় শোনা গিয়েছিল। পরে স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে বিষয়টির মীমাংসা করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে তেলসহ দুই কালোবাজারি আটক, ২০ লিটার জব্দ, ৬০ লিটার লুট

বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিভা অন্বেষণ

কুরিয়ার সার্ভিসের পরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

বগুড়ায় নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু