ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৭ দুপুর

বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সজিব প্রামানিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।

জানা গেছে, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মা (পালক) মাসুদা জানান, রাত আনুমানিক ৩টার দিকে সজিব বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে ভোরে তার মৃত্যুর খবর পান। 

নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত ৩টা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।  স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক, সে নিয়মিত নেশা করতো।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়