ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ দুপুর

নওগাঁর সমাবেশস্থলে শফিকুর রহমান

নওগাঁর সমাবেশস্থলে শফিকুর রহমান, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভায় যোগ দিতে নওগাঁর সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নওগাঁ স্টেডিয়াম মাঠে এসে পৌঁছায়। পরে সেখান থেকে গাড়িতে করে তিনি শহরের এটিএম মাঠের সমাবেশস্থলে পৌঁছান। এসময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী, সর্মথকরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘বাংলাদেশ জামায়েতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘জামায়াত আমিরের আগমন, শুভোচ্ছা স্বাগতম- এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থলের চারপাশ। এর আগে, জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে এ মাঠে জড়ো হন। মঞ্চে বক্তব্য দেন জামায়াত ও ১১ দলীয় জোটের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। জনসভা ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে।

আরও পড়ুন

 উল্লেখ্য, সকালে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসেন শফিকুর রহমান। নওগাঁর জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরপর রাজশাহী এবং নাটোরের জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে : আমিনুল হক

কুয়েট ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা