ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৪ সকাল

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন 

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন, ছবি: সংগৃহীত।

বরিশাল বেলস পার্ক মাঠে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশ। তাতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বরিশাল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। লঞ্চ, স্পিডবোট, যে যেভাবে পারছেন, ছুটে আসছেন তারেক রহমানের সমাবেশে।

বরিশাল বিভাগের ২১টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। ধানের শীষের পক্ষে চাইবেন ভোট। সেই সাথে, আগামীর দেশ গড়ার পরিকল্পনা আর  স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তাভাবনাও উঠে আসবে, সমাবেশের বক্তব্যে।

আরও পড়ুন

দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের প্রচারে গতি বাড়বে। ভোটাররাও আশ্বস্ত হবেন প্রার্থীর প্রতি।বরিশালের সমাবেশ শেষে আজ দুপুরে তারেক রহমান যোগ দেবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী সমাবেশে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

সব শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে সরকারি দল : জামায়াত আমির

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি