ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৫ দুপুর

শবে বরাতে বিশ্ব মুসলিমের শান্তি-সমৃদ্ধি কামনায় তারেক রহমান

তারেক রহমান

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, শাবান মাসের এই মহিমান্বিত রাত মানবজাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে। শবে বরাত এমন একটি রাত, যখন পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য দয়া ও ক্ষমার দ্বার উন্মুক্ত করে দেন।

তিনি আরও বলেন, শবে বরাতের অন্যতম তাৎপর্য হলো নাজাত বা মুক্তিলাভ। এ রাতে বিশ্বাসী মুসলমানরা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। মহান রাব্বুল আলামিন তার অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন বলেও বাণীতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠা, বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক কাউন্সিলর সিপারের মা শেফালি বেগমের ইন্তেকাল 

নারায়ণগঞ্জে সেলুনে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত

বগুড়ায় ৭টি আসনে মান্নাসহ ২০ জন প্রার্থী জামানত হারিয়েছেন

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ