ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ রাত

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। অভিযানে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। পরে মালিকের কাছে মেশিনটি অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়। একই সাথে ভবিষ্যতে পুনরায় অবৈধ পুকুর খননের সাথে জড়িত হলে দ্বিগুণ জরিমানা আরোপ করা হবে- এ মর্মে তাকে কঠোরভাবে সর্তক করা হয়।

আরও পড়ুন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার দয়রামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৫)। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে গণভোটের ফল ঘোষণা, বিপুল ভোটে ‘না’ জয়ী

ব্যারিস্টার আরমান জিতলেন , হেরে গেলেন তুলি

জামায়াতের আমির শফিকুর রহমানকে বিজয়ী ঘোষণা

জামায়াতের আব্দুল বাতেন বিজয়ী, হেরেছেন বিএনপির আমিনুলের 

বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই