ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৩৮ দুপুর

আবু সাঈদ হত্যা : বেরোবি ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

আবু সাঈদ হত্যা : বেরোবি ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ,ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম এই দাবি জানান। 

আজ রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য সদস্য হলেন-জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সিসিটিভি ফুটেজ প্রদর্শন শুনানি চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিওচিত্র বিশ্লেষণ করে দেখান যে, ঘটনার সময় আসামিরা কে কোথায় ছিলেন এবং তাদের কার্যকলাপ কী ছিল। মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ফুটেজটি আদালতে উপস্থাপন করা হয়।
যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনালের উদ্দেশে প্রসিকিউটর বলেন, এই পর্বে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হওয়ার পর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল গণি টিটো। তিনি বেরোবি’র তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামসহ তিনজনের পক্ষে আইনি লড়াই করছেন। বর্তমানে এই মামলার ৩০ জন আসামির মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন। আজ সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন-এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।  উল্লেখ্য, এই মামলার প্রধান অভিযুক্ত বেরোবি’র তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়

সিরাজগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাটের প্রতিবাদে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪