ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৪ পিএম

‎দেশে এল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ

‎দেশে এল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ: সংগৃহীত।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে আনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য জানিয়েছেন।

‎তিনি জানান, গত এক মাসে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মোট তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বাকি দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে।
‎
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহেদ আহম্মদের মরদেহ গ্রহণের সময় তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী জানান, শাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেছে।
‎
‎প্রতিমন্ত্রী এ সময় শাহেদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
‎
‎প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিশেষ সহায়তা হিসেবে পরিবারটিকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
‎
‎উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা শাহেদ।

‎নিয়োগকর্তা প্রতিষ্ঠান সাদ আল ইসা কন্ট্রাক্টিং কোম্পানি শাহেদের বকেয়া বেতন, ভাতাদি এবং চাকরির সুবিধা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (প্রায় ৯ লাখ টাকা) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুতই ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎দেশে এল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ

১

নাগরিক কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

২

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬

৩

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৪

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

৫

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৬